মিডল ইস্টার্ন পারফিউম হাউস আফনানের বেশ কয়েকটি পারফিউম আমার খুব প্রিয়। ওদের তৈরি ডুপগুলোর মধ্যে এখন আমার সবচেয়ে বেশি পছন্দ Supremacy Collector’s Edition। আগে পছন্দের তালিকার শীর্ষে ছিল Souvenir Floral Bouquet আর 9PM Rebel। এখন শুধু Supremacy Collector’s Edition।
কিন্তু এটা এত বেশি পছন্দ হওয়ার কারণ কী? সত্যি বলতে, Creed-এর প্রতি আমার ভালো লাগা এর একটা বড় কারণ। আমার কাছে Supremacy Collector’s Edition, Creed Aventus Absolu-এর সবচেয়ে কাছের ডুপগুলোর একটি। এ জন্যই আমি এর ডাই হার্ড ফ্যান। তা ছাড়া রসালো আনারসের ছলকে ওঠা ঘ্রাণের মধ্যে আলাদা একটা আনন্দ আছে। ডুপ হলেও এর দাম কম নয়, প্রায় ৭,০০০ টাকা। এত টাকা খরচের চাপ যেন না থাকে, সে জন্যই সেন্টারায় এনেছি এই এক্সক্লুসিভ অয়েল ভার্সন। এবং ওজির সাথে স্মেল অলমোস্ট সেইম৷
Supremacy Collector’s Edition-এর ঘ্রাণে প্রথমেই ধরা দেয় আনারস, বার্গামট ও আপেলের প্রাণবন্ত মিশ্রণ। আনারস আনে রসালো মিষ্টি ভাব, আপেল যোগ করে হালকা ফলেল সতেজতা, আর বার্গামট ধরে রাখে সাইট্রাসের ভারসাম্য। সঙ্গে হোয়াইট ফ্লোরালের সফটনেস থাকায় শুরুটা শুধু ফলের মিষ্টিতে আটকে থাকে না। ঘ্রাণে তৈরি হয় পরিপাটি, লাক্সারিয়াস একটা ব্যাপার।
কিছুক্ষণ পর হার্ট নোটে আসে অরেঞ্জ ব্লসম, বার্চ আর অ্যাম্বার। অরেঞ্জ ব্লসমের লাইট ফ্লোরাল ভাব আনারসের ছলকে ওঠা সুইটনেসকে আরও স্মুথ করে। বার্চ যোগ করে শুকনো, সামান্য ধোঁয়াটে কাঠের অনুভূতি, আর অ্যাম্বার আনে ডীপ ওয়ার্মনেস। ফলে শুরুতে ঘ্রাণটা ফ্রুটি ফ্রেশ থাকলেও, ধীরে ধীরে এর উডি ও ওয়ার্ম দিকটিও ক্লিয়ার হয়।
ড্রাইডাউনে ওকমস, মাস্ক ও অ্যাম্বারগ্রিস ঘ্রাণটাকে স্ট্যাবিলিটি দেয়। ওকমস আনে শ্যাওলা ঘেঁষা, মাটিময় একটা ফ্লেভার। মাস্ক রাখে ক্লিন এণ্ড সফট আবেশ, আর অ্যাম্বারগ্রিস যোগ করে প্রিমিয়াম এণ্ড সলটি ও মিনারেল টাইপের ভাইব। শেষের এই স্তরে ফলেল সতেজতা, কাঠ ও মাটির গভীরতা সুন্দরভাবে মিশে যায়।
সব মিলিয়ে এটি ফ্রুটি, ফ্রেশ ও উডি ঘরানার একটি ঘ্রাণ, যেখানে সাইট্রাস, হোয়াইট ফ্লোরাল, অ্যাম্বার ও মসের ভারসাম্য রয়েছে। রোল অন অয়েল হিসেবে কবজি বা গলার পাশে অল্প লাগালেই এর ঘ্রাণের লেয়ারগুলো ধীরে ধীরে ফুটে ওঠে। পারফরম্যান্সও আমার কাছে বেশ ভালো। আমি আমার কাপড়ে এর ঘ্রাণ এক দিন পর্যন্ত পেয়েছি। আশা করি, আপনারাও এই স্মেল দারুণভাবে উপভোগ করবেন।



Reviews
There are no reviews yet.