Scentara Lifestyle

Tonkin Meshk

Price range: 485.00৳  through 2,800.00৳ 

মেশকের মধ্যে এতো ব্যালেন্সড ন্যাচারাল স্মেল আপনি পাবেন না আমি শিওর কারন ভাই এটা সেন্টারার বাছাইকৃত জিনিস, তবে মডার্ণ পার্ফিউম টাইপ স্মেলে যারা অভ্যস্ত তাদের জন্য এটা না। যারা আধ্যাত্মিকতায় এবং সুন্নাতি স্মৃতিতে ভরপুর কিছু চান এবং ন্যাচারাল লাভার তাদের জন্য এই জিনিস। এটা ইউজ করে যেই লেভেলের লাস্টিং আর প্রজেকশন পাবেন তা কল্পনার বাইরে৷

আপনার প্যাকেজিং বেছে নিন

SpringWinterMosqueEverydayBoldSoft
মাঝে মাঝে খুব ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ (সা:) আপনার পাশে বসবো, আপনার হাতটা টেনে নিবো নিজের কাছে, দূর থেকে ভেসে আসা আপনার মেহেকের দিকে তাকিয়ে দেখবো জান্নাতের দৃশ্যমান পথ, আপনার সুগন্ধির মতো কিছু নেই আমি জানি, আরো জানি আমার মতো অধমের হয়তো কোন যোগ্যতাও নেই আপনার পাশে বসার। তবুও ইচ্ছা কি চেপে থাকে হৃদয়ে? আপনি কেন চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে বড্ড দেখতে ইচ্ছা হয় আপনাকে, দুনিয়ার বুকের সবচেয়ে আপন মানুষটাকে চোখের সামনে পেতে ইচ্ছা করে। জানতে ইচ্ছা করে সেই মানুষটা কেমন ছিলেন যিনি আমাদের জন্য কাঁদতেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি করে।
আপনার প্রিয়তম সুন্নাতগুলোও সর্বাধিক সুন্দর ইয়া আল্লাহর রাসূল (সা:) সেজন্যই তো আপনার অনুকরণে আমিও ব্যবহার করি মিশক, কস্তুরী, আগর, বাখুরের মতো সুগন্ধিগুলো, এই ঘ্রাণের মাঝে খুঁজতে থাকি আপনার পরশ, আমি জানি আপনি রওদ্বাতে জীবিত কিন্তু সেখান থেকে তো আর আপনার অস্তিত্বকে অনুভব করা আমার মতো নাচিজের জন্য সম্ভব না, হাদীসের কিতাব ও সীরাহতে জেনেছি আপনার সুগন্ধি ব্যবহারের পদ্ধতি, যা আপনি ঢেলে দিতেন চুলের সিঁতিতে বিশেষত মেশকের সুগন্ধি এবং আপনি সিজদায় গেলে সিজদার স্থানে টপটপ করে পড়তো সেই মেশক, আপনি হাতের তালুতে মাখাতেন সুগন্ধি যেন কেউ মুসাহাফা করলে তার হাতেও চলে আসে সেই ঘ্রাণ।
সেই চেষ্টা আমিও করি, হয়তো সবসময় পারিনা কেননা মেশক, কস্তুরীর দাম যে অনেক বেশি। আপনি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আর জুলুম যে তার সীমা ছাড়িয়ে তাণ্ডব করছে জমিনে। মুসলিমরা হাত ঢুকিয়ে নিয়েছে পকেটে আর মাথা ঝুকিয়ে কুর্ণিশ করছে জালিমের, কুফফার জোটকে বানিয়ে নিয়েছে প্রভু তাই সুন্নাতও হয়ে গেছে বড্ড দামী, সবকিছুর মাপ হয় পয়সার দাঁড়িপাল্লায়; তবুও আমাদের আপনার প্রতি ভালোবাসা যে সীমাহীন, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এবং আপনার সুন্নাতকেও, এই ভালোবাসার ছোট্ট একটা অংশ বিলিয়ে দিতে চাই সবার মাঝে অল্প করে হলেও, জুলুমের আসর থেকে বেড়িয়ে এসে দ্বীনের হক্বে সাজাতে চাই নিজেকে।
Weight N/A
Size

2ml Sample, 3.75 ML, 6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tonkin Meshk”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top