Aqua De Gio এর ডুপ, ইন্সপায়ার্ড বা ইম্প্রেশন যাই বলেন না কেন এগুলো আনার রিকোয়েস্ট বহুদিন পুরনো, কিন্তু আমি ওয়ান ওয়ান টাইপের ডুপে ভরসা পাইনা কখনো, আমার দরকার একটু কাস্টম ঘরানার কিছু যেটা আরেকটু বুস্টেড হবে বা আরেকটু এনহান্সড স্মেল প্রোভাইড করবে, বুস্টেড মানে ৩ দিন লাস্টিং করবে এমন কিন্তু না, আমি এমন ফরমালিন টাইপ ক্ষতিকর জিনিস আনিনা আপনারা জানেন৷ বুস্টেড বলতে বোঝাচ্ছি এমন কিছু যা ওজি স্মেলের যেই ভাইবটা সেটাকে রেপ্লিকেট করতে পারে বা আরো গুডমুড টাইপ এম্বিয়েন্স ক্রিয়েট করতে পারে৷
এখন একটা জিনিস খেয়াল রাখবেন, একুয়া টাইপের স্মেলগুলোকে মোডিফেকশন করা খুবই টাফ, কারণ কোনো ১৯/২০ হলেই এগুলোর স্মেল নষ্ট হয়ে যায়, স্পেশালি বেইজটা। একুয়া ডি জিও এর ইম্প্রেশন যে সেন্টারায় আনবো এটা আরো কয়েকবার বলেছিলাম এবং নামও সেট করা আছে ‘Water Splash’ এই নামেই আমরা এটা লঞ্চ করবো ইনশাআল্লাহ। কিন্তু লঞ্চের আগে এর ঘ্রাণটা কি টাইপ হবে নোটস কিভাবে ওয়ার্ক করবে তা একটু আলোচনা করা দরকার৷
আমাদের Water Splash একচুয়ালি ADG (EDT) এর ইম্প্রেশন, তো ওজি ADG এর ফ্রেম নোটস হচ্ছে, Bergamot, Green Tangerine, Neroli, Marine/Aquatic accord, Jasmine, Rosemary, Cedarwood, Patchouli, Musk এই নোটসগুলোর কারণে ADG এর স্মেলটা সমুদ্রের নোনা বাতাসে দাঁড়িয়ে সিট্রাসি স্মেলের ফিল নেয়ার মত ফ্রেশ এবং এয়ারি লাগে, কিন্তু আমাদের টিউনটা বেটার ফিল দেয়ার কারণ হচ্ছে এতে আমরা আবার এক্সট্রা ভাবে Helvetolide 1.5% এবং Benzyl salicylate 1% ইউজ করেছি হোয়াইট মাস্কি ফ্লেভারটাকে ক্যারিশম্যাটিক রাখার জন্য৷ একারণে পার্ফরম্যান্সও বেশ ভালো লাগছে৷
বাই দা ওয়ে, এই ব্লেণ্ডটা কিন্তু পুরোপুরি আমার নিজের করা, আমাদের হাউজে আমার ১০০% কাস্টম নিজস্ব ব্লেণ্ড এখন দুটো, প্রথমটা হচ্ছে ‘হিট অফিসার’ যেটার স্মেলটা পুরোপুরি আমার নিজস্ব ভাবনার প্রতিফল ছিল অন্যদিকে এই ADG করলাম যেটা DNA বিল্ডিং থেকে করা ইম্প্রেশন ভার্শন বটে তবে এটা একদম স্ক্র্যাচ পার্ফিউমারিই, আপনাদের অ্যাকর্ড রেশিওটা লিখে দিচ্ছি দেখে নেন – 24% Citrus/Fresh, ً18% Marine/Aquatic, 18% Floral/Herbal Heart, 13% Woody, 18% Musk/Long-lasting Base, 4% balancing materials এছাড়াও কিছু অ্যাকর্ড আমার সিক্রেট আর ক্যারিয়ার হিসেবে FCO, IPM, DPG নির্দিষ্টভাবে ইউজড।
এটা ১০০০০০০% সুপার+ টপ গ্রেডের প্রোডাক্ট হয়েছে যেহেতু হোম মেইড, অল্প প্রোডাকশন তাই প্রাইজ সুপার হাই কিন্তু আমি ব্যালেন্স করেছি যেন আপনারা ইযিলি কিনতে পারেন৷ এই জিনিসটা ইনশাআল্লাহ হিট প্রোডাক্ট হবে, তবে এটা যে-ই নেন একটু টাইম দিয়েন যেন ওয়েল ম্যাসারেটেড হয়ে যায়। এরপর এটা বীস্ট গেইম খেলবে।




Reviews
There are no reviews yet.