Dior Sauvage পার্ফিউমটা চিনেনা এমন মানুষ মনে হয় দুনিয়াতে খুব কমই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই পার্ফিউম রে চিনলেও মানুষের Dior Sauvage উচ্চারণের অবস্থা ভয়াবহ, কেউ একে ডাকে ডিওর সভেজ, কেউ আবার ডাকে সবাজ কেউবা বলে স্যাবেজ তো কেউ আবার ডাকে সউভেজ। কিন্তু এক জাত তো বাকী সবকিছু বাদ দিয়ে এরে ডিয়ার সবুজ ডাকে। হাহ! ক্রিশ্চিয়ান ডিওর ওদের পার্ফিউমের এহেন বাঙ্গালী উচ্চারণ শুনলে আত্মহত্যা করবে আমি শিওর৷
.
দেশে এতো এতো পার্ফিউমার গজিয়ে উঠেছে, সবাই নাকি ১০০% সেইম টু সেইম ডি-ওর বানায় দিচ্ছে কিন্তু এর নামই বলতে পারতেছে না আহারে! আচ্ছা আমি একটু হেল্প করি, ক্রিশ্চিয়ান ডিওর অরিজিনালি হচ্ছে ফ্রেঞ্চ একটা কোম্পানি এটার উচ্চারণ ফ্রেণ্ড ভাষায় হয় (দিউর্-শুবা-ষ) এক্সেপ্টেড ইন্টারন্যাশনাল উচ্চারণ হচ্ছে “ডি-ওর সভাশ” পৃথিবীর মোস্ট ওয়্যারড একটা পার্ফিউমের নামের উচ্চারণের এভাবে ইজ্জত লুটে নিয়েছে সাউথ এশিয়ানরা৷ ব্রিটিশরা যেভাবে লুটতো কলকাতা বলতে পারতো না দেখে নাম দিয়ে গেছে ক্যালকাটা। এখন থেকে উচ্চারণটা মনে রাখবেন সবাই৷
.
যাইহোক, দুনিয়ার সবাই যখন পার্ফিউমারির কিছু না জেনে আন্দাজেই ইন্সপায়ার্ড বানাতে ব্যস্ত তখন আমি টুকটাক জেনে আর পিছিয়ে থাকি কিভাবে? তাই ডি-ওর সভাশের একটা আপার ক্লাস ইমপ্রেশন বানাতে গিয়ে তৈরি করে ফেলি Your Sauvage যেটা আরকি আমার হাউজের Dior Sauvage, মূলত এটা আমি তৈরি করেছি OG Dior Sauvage × Sauvage Elixir × Armani Code এর DNA কে ব্লেণ্ড করার মাধ্যমে। একই সলভেন্টে এই ৩ টা জিনিসকে উৎড়ে আনতে আমার রীতিমতো জান বের হয়ে গিয়েছিলো৷
.
যদিও ইন্সপায়ার্ডই তবুও আমাদের নিজস্ব সেমি ডিজাইন্ড Your Sauvage তে ঠিক কতটুকো পার্থক্য আছে Dior Sauvage এর তুলনায়? ওয়েল, যখন আপনি ফার্স্ট স্নিফ করবেন এই স্মেলটা তখন একটা আলট্রা ক্লিন স্মেলের ভেতরেই ডার্ক স্পাইসি ফ্রেশনেসের একটা ভাইভ পাবেন যেটা সভাশ এলিক্সি ডিএনএ থেকে আসবে৷ এরপর যখন ডেন্স প্রজেকশন শুরু হবে তখন দেখবেন নাকে ধুপধাপ করে বারি দিচ্ছে বার্গামট, ডেন্স সিনামন, নাটমেগ, লিকোরাইস, লেভেণ্ডার। এর সায়ে এম্ব্রোক্সেনের একটা এয়ারি টোন নাকে লাগবে, বিশ্বাস করেন এত্তো বেশি ভালো লাগে স্মেলটা একদম বলার বাহিরে৷ নিজের ব্লেণ্ডের নিজেই তারিফ করতেছি তবে পরীক্ষিত জিনিস ভাই৷
.
ওয়েট ওয়েট নোটস এখনো শেষ হয়নি, মিড টাইমে এর স্মেল কোড পুরো ঘুরে যাবে কারণ তখন সভাশের উপর প্রমিনেন্ট গেইম খেলবে আরমানি কোড৷ এর টংকান, সফট লেদার, এম্বার এবং সফট এম্ব্রোক্সেনের একটা টোন ভেসে আসবে যেটা একটা স্মোকি অ্যালুর ক্রিয়েট করে ভাইরে ভাই কি আর বলবো, তবে ওভারল স্মেল এর কথা যদি বলি তবে এটা একটা ম্যাচিওর, ফ্রেশ, লাউড আর রিফাইনড ম্যাসকুলিন স্মেল দেয়। প্রজেকশন হেভি লাউড আর লঞ্জিভিটিও লং টাইম ধরে থাকে বস কাপড়ে৷ আমার মনে হয়না আপনি এটা থেকে কোনো খুঁত বের করতে পারবেন।




Reviews
There are no reviews yet.