পাচৌলি জিনিসটাকে আমি সবসময়ই অনেক এডমায়ার করি, কারণ পার্ফিউমারিতে এই জিনিসটাকে আমার কাছে লবনের মত মনে হয়, যেটা খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাচৌলিও অনেকটা সেরকম কাজ করে হরহামেশাই, এককভাবে এই পাচৌলি জিনিসটাকে প্রমিনেন্ট রেখে একটা ফুল ফর্মুলেটেড কাস্টম ব্লেণ্ড নিয়ে আসার ইচ্ছে আমার বহুদিন পুরনো, যেটার স্মেলে প্রমিনেন্ট থাকবে পাচৌলির রৌদ্রমাখা মন ভালো করে দেয় স্মেল৷
.
তবে জিনিসটা একক ব্লেণ্ড হিসেবে তেমন একটা মনে ধরছিল না, সেজন্য পাচৌলির সৌন্দর্যের মধ্যেও আরো বহু জিনিস এড হয়েছে এতে, তারমধ্যে আমার মোস্ট ফেভারিট দুটো অ্যাকর্ড আছে তা হচ্ছে ওকমস আর নেরোলি৷ কিন্তু এখনো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে আসিনি তা হচ্ছে এর স্মেল প্রোফাইলটা কেমন? সহজ ভাষায় যদি এক্সপ্লেইন করি, তাহলে এর স্মেল প্রোফাইলের এ টু জেড পুরোটাতেই একটা পাচৌলি ভাব প্রমিনেন্ট হিসেবে থাকে তবে এর পাশাপাশি ওপেনিং এ আর্থি এবং স্লাইটলি ডার্ক একটা স্মোকি স্মেলও পাওয়া যায়৷ কিন্তু এর মিড নোট ব্লেণ্ডটা আবার কিছুটা সুইট এবং ন্যাচারাল এর কারণ হচ্ছে এতে নেরোলি আর ওকমস আছে কিন্তু বেইজটা পুরোপুরি ওয়ার্ম এবং ক্রীমি ফিল দিবে আপনাকে এবং বেইজেও পাচৌলির স্মেল পাবেন৷
.
“জাস্ট পাচৌলি” এর ঘ্রাণটা আগাগোড়াই অদ্ভুত সুন্দর, নোটস ব্লেণ্ডিং এর কথা ইতোমধ্যেই ডিটেইলসে চলে এসেছে তাও একটু রিভাইস করে দেই। জাস্ট পাচৌলির স্মেল একচুয়ালি পাচৌলির নদীতে হাত মুখ ধোঁয়ার মত একটা ব্যাপার, এবং এটার লঞ্জিভিটি বেশ ভালো, পাচৌলি-কে তো আর নিঃসঙ্গ ফেলে রাখা যায় না তাই পার্ফিউমার এতে ইউজ করেছেন – পাচৌলি, হোয়াইট ফ্লোরাল, গুয়াইয়াক উড, নেরোলি, ওকমস, রেইন অ্যাকর্ড, হালকা মাস্ক এবং এম্বার৷ এর প্রজেকশনও একশ/একশ।



Reviews
There are no reviews yet.