❝Dunhill Desire❞ — গরমের দিনে পকেটে রাখা একটা ছোট্ট শান্তি।
গরমের একটা সমস্যা আছে।
এটা মানুষকে ধৈর্যহীন করে দেয়।
রোদে দাঁড়িয়ে থাকলে মনে হয় সূর্যের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আছে আমার। আজকে আমাকে দেখেই যেন একটু বেশি গরম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সেদিন গিয়েছিলাম নাজিরাবাজার।
ঢাকার জ্যাম আর সেপ্টেম্বরের গরম—দুটো একসঙ্গে পেলে মানুষ কীভাবে স্বাভাবিক থাকে, সেটা আমার জানা নেই।
রিকশায় বসে আছি।
গেঞ্জি ভিজে গেছে।
গলা শুকিয়ে কাঠ।
মাথার ভেতর কেমন একটা গরম রান্না রান্না ভাব।
রিকশাওয়ালা আমার হাঁসফাঁস পেছনে ফিরে বলল,
—ভাই, বেশি গরম লাগছে? পানি খাবেন?
আমি বললাম,
—পানি খাব না, মাথায় ঢালব।
লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল।
সম্ভবত আমাকে স্বাভাবিক মানুষ মনে হয়নি।
আমিও খুব একটা স্বাভাবিক ছিলাম না।
রিকশা থেকে নামলাম। একটা ঠাণ্ডা পানির বোতল কিনে সরাসরি মাথায় ঢেলে দিলাম।
আহা!
মাথা ঠাণ্ডা।
কিন্তু একটা সমস্যা থেকে গেল।
মন ঠাণ্ডা হলো না।
মাথা ঠাণ্ডা করার জন্য পানি আছে, কিন্তু মন ঠাণ্ডা করার জন্য কী আছে?
এই প্রশ্নের উত্তর আমার পকেটেই ছিল।
Dunhill Desire।
পারফিউম মানুষের মুডে প্রভাব ফেলে—এই কথাটা আমি বিশ্বাস করি। আর কিছু কিছু ঘ্রাণ আছে, যেগুলো ব্যবহার করলে গরমের মধ্যেও চারপাশটা একটু ফ্রেশ মনে হয়।
পকেট থেকে বোতলটা বের করলাম।
ক্যাপ খুললাম।
তারপর হাতে রোল অন করে সরাসরি কাপড়ে৷
ব্যস।
কিছুক্ষণ পর মনে হলো, গরমটা বোধহয় আগের মতো নেই।
আসলে গরম কমেনি।
আমি শুধু গরমটাকে আর ততটা গুরুত্ব দিচ্ছি না।
ঘ্রাণটা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে।
প্রথমে আসে Apple, Lemon, Bergamot, Lavender আর Neroli—একটা ফ্রেশ, সিট্রাসি ও প্রাণবন্ত ওপেনিং।
এরপর ধীরে ধীরে আসে Rose, Teak Wood আর Patchouli।
শেষে থাকে Vanilla, Musk আর Amber—যেটা পুরো ঘ্রাণটাকে একটু উষ্ণ, মসৃণ আর ম্যানলি করে দেয়।
Dunhill Desire-এর মজাটা এখানেই।
শুরুতে ফ্রেশ।
মাঝখানে একটু গ্রিন-ফ্লোরাল ও উডি।
আর শেষে নরম, মিষ্টি-মাস্কি একটা অনুভূতি।
আমি আবার হাঁটা শুরু করলাম।
নাজিরাবাজার তখনও আগের মতোই গরম।
জ্যামও আগের মতোই।
মানুষজনও আগের মতোই বিরক্ত।
শুধু আমার ব্যাপারটা একটু আলাদা।
কারণ পকেটে তখন একটা Dunhill Desire Perfume Oil ছিল।
কিছু কিছু জিনিস গরম কমায় না।
শুধু গরমটাকে সহ্য করার মতো করে দেয়।
Dunhill Desire সম্ভবত সেই ধরনের একটা জিনিস। 🤎




Reviews
There are no reviews yet.