একদিন দাওয়াতে যাওয়ার আগে পার্ফিউম খুঁজতে গিয়ে হয়রান, কি নিবো কি নিবো করে কয়েকটা বোতল সরিয়ে শেষ পর্যন্ত Amouage Enclave-টাই হাতে নিলাম। ভাবলাম, আজকে একটু অন্যরকম কিছু ইউজ করা যাক। অন্য কিসের সাথে যেন লেয়ার করে বের হয়ে গেলাম, বাইকে উঠে টান দিতেই ঢের বুঝে আসলো যে, এই ডগডেথ গরমে এই পার্ফিউম ইউজ করে মেবি সাওয়াবের কাজ করছি৷
Amouage Enclave-এর স্মেলটা বেশ ইন্টারেস্টিং—শুরুতে একটা ঠান্ডা গ্রীণ মিন্টি ফ্রেশনেস, তার সঙ্গে কার্ডামম, পিঙ্ক পেপার আর সিনামন-এর হালকা স্পাইসি কিক। কিছুক্ষণ পর ভেটিভার আর পাচৌলি এসে এটাকে একটু আর্থি উডি করে দেয়। আর ড্রাই ডাউন-এ এম্বার, ল্যাবডানাম আর মস-এর ওয়ার্ম ডেপথ বেশ সুন্দরভাবে বের হয়।
মানে একসঙ্গে ফ্রেশ, স্পাইসি আর ওয়ার্ম—কিন্তু কোনোটাই অতিরিক্ত না।
সেন্টারার জন্য আমোয়াজ এনক্লেভ- হাইগ্রেড পার্ফিউম অয়েল বানানোর সময়ে আমার সবচেয়ে বেশি মাথায় ছিল এই ব্যালেন্স-টাই, আর ব্যালেন্সটা পার্ফেক্ট হয়েছে এবং অয়েল হওয়ায় সেন্ট বেশ ডেন্স এবং স্মুথ লাগে। শুরুতে প্রজেকশন ভালো থাকে, পরে ধীরে ধীরে স্কিন-এর কাছাকাছি বসে যায়, কিন্তু ফ্রাগরেন্স-এর প্রেজেন্স অনেকক্ষণ থাকে। কাপড়ে তো আরও ভালোভাবে আটকে থাকে।
আমার কাছে এটা সেই ধরনের পার্ফিউম, যেটা খুব জোরে বিচ্ছিরিভাবে হয়ত নিজের অস্তিত্ব জানান দেয় না, কিন্তু পাশে থাকা মানুষকে একটা আলাদা ইম্প্রেশন দেয়।
দাওয়াতে যাওয়ার আগে সেদিন এনক্লেভ ইউজ করে বের হয়েছিলাম, বাইকে তো ফিল পেয়েছিই রাস্তায়ও কোথাও থামতে হলেই একবার করে নিজের হাতের কাছে নাক নিয়ে স্মেল চেক দিয়েছি, অপূর্ব ফিলিংস।




Reviews
There are no reviews yet.