ছুটির দিনে সমুদ্রের ধারে ছোট্ট কোনো ক্যাফেতে বসে আছেন, টেবিলে কাটা লাইম, পাশে ঠাণ্ডা নারকেলের পানীয়, দূরে রোদে চিকচিক করছে নীল জল। Creed Virgin Island Water এর ঘ্রাণে আছে এমনই এক প্রাণখোলা, গ্রীষ্মময় আবহ; যেন প্রতিদিনের রুটিন থেকে একটু ছুটি।
শুরুতেই লাইম, বার্গামট আর ম্যান্ডারিনের টক-মিষ্টি ঝলক ঘ্রাণটাকে বানায় উজ্জ্বল ও প্রাণবন্ত। এরপর জুঁই, ইলাং-ইলাং আর হিবিস্কাসের ফুলেল ছোঁয়া ভাইব দেয় নরম, রৌদ্রোজ্জ্বল, একঘেয়ে নয় এমন এক প্রাকৃতিক আবহের। ধীরে ধীরে নারকেলের ক্রিমি মিষ্টতা আর উষ্ণ ট্রপিক্যাল উডস ঘ্রাণটাকে দেয় মোলায়েম, ছুটির দিনের মতো এক আরামদায়ক স্বস্তি।
Virgin Island Water এর মজাটা হলো, এর সাইট্রাস সতেজতার সঙ্গে নারকেলের মিষ্টি উষ্ণতা পাশাপাশি চলে। তাই এটি শুধু ফ্রেশ নয়, আবার ভারী মিষ্টিও নয়, একটা রঙিন, নির্ভার, সহজে উপভোগ করা যায় এমন ঘ্রাণ। সমুদ্রভ্রমণ, ছুটির বিকেল কিংবা মনটা একটু আনন্দময় করে তুলতে এ ঘ্রাণে যেন রোদ্রময় একটা টুকরো শান্তি লেগে আছে।




Reviews
There are no reviews yet.