Scentara Lifestyle

, ,

Midnight Dreams

Price range: 200.00৳  through 1,190.00৳ 

Midnight Dreams যেন গভীর রাতের ছোট্ট এক স্বপ্নের গল্প। নীরবতার ভেতর হঠাৎ ভেসে আসে হালকা ফলেল মিষ্টতা, যার সঙ্গে মিশে থাকে নরম ফুলের ছোঁয়া—যেন অন্ধকারে ফুটে ওঠা দেবলৌকিক এক ফুল। একটু পরেই সেই মোলায়েম আবেশে যোগ হয় নানান মশলার ঝিলিক, যা পুরো ঘ্রাণটাকে করে তোলে উষ্ণ আর আকর্ষণীয়। সবশেষে জোজোবার নরম, ক্রিমি অনুভূতি এই গল্পটাকে দেয় শান্ত, আরামদায়ক এক সমাপ্তি, যেন রাতের বুকে ধীরে ধীরে হারিয়ে যাওয়া এক সুন্দর স্বপ্ন।

আপনার প্যাকেজিং বেছে নিন

২০১৫ এর দিকে আমি আর আমার ৩ বন্ধু আমরা ধানমণ্ডিতে কোচিং পড়তে যেতাম, দুরন্তপনার বয়স ছিলো বিধায় প্রায় টাইমেই কোচিং বাঙ্ক করে ঘোরাঘুরি করতাম কলাবাগান, শুক্রাবাদ এর এলাকাগুলোতে, ধানমন্ডি লেকে গিয়ে বসে থাকতাম মাঝে মাঝে আনসার ক্যাম্পের সামনে আড্ডা দিতাম কিন্তু আমাদের ৪ জনের পছন্দের জায়গা ছিলো চিশতিয়া প্যালেস খ্যাত “জাহাজ বাড়ি”

আপনাদের হয়তো মনে আছে অনেকের জাহাজ বাড়ির কথা, লাল রঙের এই স্থাপত্য ছিলো সবার প্রধাণ আকর্ষণ যদিও এখন এটা ভেঙে বহুতলা বিল্ডিং তোলা হয়েছে, জাহাজ বাড়ির যেই বড় মরচে ধরা গেটটা ছিলো এটার সামনে অজানা কিছু বনজ সুগন্ধি গাছ ছিলো যাতে ছোট ছোট গোলাপি ফুল ধরতো, আর এগুলো থেকে এতো মন মাতানো প্রাকৃতিক একটা সুবাস আসতো যেন মনে হতো কেউ টেনে ধরে আছে। আমি এবং আমার বাকী বন্ধুরাও ধুন হয়ে থাকতাম এই ঘ্রাণে।

আজীব এক নেশা ছিলো সেই ঘ্রাণে, কিন্তু অচেনা গাছ বলে কখনো হাত দেইনি যদিও মন চাইতো খুব একটা ফুল ছিঁড়ে আনতে। জাহাজ বাড়ি ভাঙার পর উজাড় হয় সেই গাছও আর আমার সেই ভালোলাগা সুগন্ধিও, খুব মিস করতাম আমি ঘ্রাণটাকে, মনে মনে রিক্রেয়েট করতাম এর আবহকে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তো আর কোন অস্তিত্ত্বশীল জিনিসকে তৈরি করা সম্ভব না।

সেন্টারা চালু করার পর আমাদের ডিস্ট্রিবিউটার একদিন আমার কাছে ১০০ মিলি স্যাম্পল পাঠালো মিডনাইট ড্রীমস, বললো এটা নাকি ফরেইন মার্কেটে হাইপে আছে, হাইপ টাইপের প্রতি আমার আবার আগ্রহ কম, ফেলে রেখেছিলাম অফিসেই, মাঝে মাঝে কেউ চাইলে প্যাকেজ বয় যারা আছে তারা সেই স্যাম্পল থেকেই অর্ডার দিয়ে দিতো।

তো একদিন আমি অ্যাকাউন্টেন্ট ম্যানেজারের রুমে গেলাম একটা হিসাবের জন্য, রুমে ঢুকেই আমি থ! সেই পুরণো ঘ্রাণের মতো কিছু একটা, বাকীসব কথা ভুলে আমি জিজ্ঞাসা করলাম কি মেখেছেন কাপড়ে? সে উত্তর দিলো “মিডনাইট ড্রীমস” আমার তো এই ঘ্রাণের কথা মনেই নাই। বললাম কোথাত্থেকে নিছেন? বললো স্যার এটা তো অফিসেই আছে আমাদের। লোক পাঠিয়ে প্যাকেজিং রুম থেকে নিয়ে এলাম, আহারে সেই পুরণো ঘ্রাণের ৮০ ভাগই পাচ্ছি, বাকী ২০ ভাগে আছে পিচৌলি, বার্গামোট, জোজোবার স্মেল। অথচ এতোদিন একে পাত্তাই দিলাম না।

এরপর একটা গ্রুপ মার্কেটিং করলাম, ঘোর লাগা এমন ঘ্রাণ আমি একা নিবো কেন? আপনারাও নেন। আসেন মিলেমিশে ইউজ করি মিডনাইট ড্রীমস। এরপর ৮টা আলাদা অনলাইন অফলাইন দোকান থেকে মিডনাইট ড্রীমস ট্রাই করেছি, তবে এখন যেটা আমি দিচ্ছি সেটার কোয়ালিটিকে বীট করতে পারবে নাহ কেউই।

Weight N/A
Size

2ml Sample, 6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Midnight Dreams”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top