Scentara Lifestyle

Rumman

Price range: 235.00৳  through 1,500.00৳ 

ঘ্রাণের মাধ্যমে যদি নিজেকে সবার সামনে পরিচিত করতে চান তাহলে রুম্মান আপনার জন্য, আর আপনি রুম্মানের জন্য৷ আর এর লাস্টিংও খুবই উন্নত, এখন মোটামুটি ঠাণ্ডা আছে আমার জামায় আমি আজকে অলমোস্ট ২ দিন হবে ঘ্রাণ পাচ্ছি, যদিও একটু বেশিই ইউজ করেছিলাম তবে মোডারেট লাস্টিং ১ দিন+ হবে ইনশাআল্লাহ৷ আর প্রজেকশনও ২ থেকে ৩ ফিটের উপর৷ এই আতর কেনার জন্য এর কালারটাই যথেষ্ট আমার মনে হয়, কারো সামনে বের করলেই নজর কারবে এর গাড় লাল রঙটা৷

আপনার প্যাকেজিং বেছে নিন

SKU: rumman Category:
আল-রুম্মান যা আমাদের কাছে পবিত্র কেননা এটা এক জান্নাতি ফল, দেখতে যেমন সুন্দর তেমনি এর আভিজাত্যে এবং এর বিশেষত্ব৷ রুম্মানকে আমরা ডালিম বা আনার বলে চিনি৷ আমাদের কাছে সুদূর সৌদি থেকে একটা আতর এসেছে, দাম্মামের প্রোডাক্ট। আতরটা নাম হচ্ছে “আল-রুম্মান” না না, আনারের মতো ঘ্রাণ না এর, স্রেফ দেখতে আনারের জ্যুসের মতো আর এর ঘ্রাণ আভিজাত্যে ভরপুর বলেই হয়তো কোম্পানি এই নামটা দিয়েছে।
.
কিছু ঘ্রাণ থাকে যা খুবই আরামদায়ক, শান্তির খোঁজ দেয় এইসব সুঘ্রাণ, নিজে তো বটেই আশাপাশের মানুষও বিমোহিত এবং পুলকিত হয় ঘ্রাণটায়, এমনই এক ঘ্রাণ আমাদের আল-রুম্মান৷ কাছের মানুষ ঘ্রাণের আবেশে আসা মাত্রই একটা মুচকি হাসি দিয়ে একে বরণ করেছে, কমপ্লিমেন্ট দিয়েছে যে ঘ্রাণটা খুবই সুন্দর, চমৎকার কি নাম? অনেক ঘ্রাণই আছে যা পুরুষরা লাইক করলেও মেয়েরা তেমন পছন্দ করেনা, রুম্মান মোটেও এমন নয়৷
.
ঘ্রাণটার তারিফ পেয়েছি আম্মা এবং স্ত্রী থেকেও, কোমল ঘ্রাণ তবে ভারত্বপূর্ণ সৌন্দর্য এর, আর এমনটা হওয়া স্বাভাবিকই কারন এর মধ্যে বিদ্যমান নোটসগুলোই এমন, ফার্স্ট স্নিফেই আপনি ধাক্কা খাবেন রেড বেরি এবং জাফরানের ঘ্রাণে, এরপর একে একে ভেনিলা, হোয়াইট ফ্লোরাল এবং অ্যাম্বারের মিষ্টতা স্পর্শ করবে আপনার হৃদয় ক্রমেই আপনার সঙ্গী হয়ে উঠবে উডি এবং পাউডারির বেইজ নোটসগুলো৷
.
ঘ্রাণের মাধ্যমে যদি নিজেকে সবার সামনে পরিচিত করতে চান তাহলে রুম্মান আপনার জন্য, আর আপনি রুম্মানের জন্য৷ আর এর লাস্টিংও খুবই উন্নত, এখন মোটামুটি ঠাণ্ডা আছে আমার জামায় আমি আজকে অলমোস্ট ২ দিন হবে ঘ্রাণ পাচ্ছি, যদিও একটু বেশিই ইউজ করেছিলাম তবে মোডারেট লাস্টিং ১ দিন+ হবে ইনশাআল্লাহ৷ আর প্রজেকশনও ২ থেকে ৩ ফিটের উপর৷ এই আতর কেনার জন্য এর কালারটাই যথেষ্ট আমার মনে হয়, কারো সামনে বের করলেই নজর কারবে এর গাড় লাল রঙটা৷
Weight N/A
Size

2ml Sample, 3.75 ML, 6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rumman”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top