ASQ বা আব্দুস সামাদ আল কুরাইশি ব্র্যাণ্ডের শুরু কিন্তু ১৮৫২ থেকে, কিন্তু তারা তাদের স্টোরে লিখে রাখে since 1932, এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে “মিঞা যাদের ব্র্যাণ্ড তারা লিখে রাখছে ১৯৩২ আর আপনি বলতেছেন ১৮৫২”, তবে কাহিনী হচ্ছে তারাও তাদের কর্পোরেট নথিতে ১৮৫২ এর কথা উল্লেখ করে, ঘটনা হচ্ছে আব্দুস সামাদ আল কুরাইশি সাহেবের দাদা হিন্দি আগর বা অউদের ব্যবসা করতেন, যিনি ইন্ডিয়া যেতেন আগর আনতেন এবং তা আরবে সেল করতেন, আসাম, নাগা, বাংলাদেশ সব জায়গা থেকেই তিনি অউদ সংগ্রহ করতেন, এবং এই আগর আনা নেয়াটাই পরবর্তীতে আব্দুস সামাদ সাহেবকে অনুপ্রেরণা যুগিয়েছে আতর ব্যবসা করার ক্ষেত্রে, এবং এটাকে তিনি পরবর্তীতে শিল্পরূপে নিয়ে গিয়েছিলেন আরবে।
উনার দাদার ব্যবসাটা ছিল হাট বাজার কেন্দ্রীক আর আব্দুস সামাদ পুরোদস্তুর দোকান কেন্দ্রীক এই ব্যবসাটা শুরু করেন। হ্যাঁ এখান থেকেই ১৯৩২ সাল এর ব্যাপারটা আসে (সূত্রঃ Arab-British Chamber of Commerce)৷ কারণ এই সালেই রমাদ্বনের কিছুদিন আগে উনি মক্কায় একটা দোকান খোলেন যার নাম তিনি দেন متجر عبد الصمد القرشي للعطور মাতজারু আব্দিস সামাদিল ক্বুরাইশিল উতুর। মানে আব্দুস সামাদ আল ক্বুরাইশির আতরের দোকান৷ এখান থেকেই আধুনিক ASQ এর সূচনা। আমরা এই কোম্পানিকে চিনি মূলত তাদের বেহতারীন তাহুর কিছু আতরের জন্য যেমন আর রাওদ্বাহ, আতর আল কাব্বা৷ কিন্তু ওদের কিন্তু এগুলো ছাড়াও অসংখ্য আতর আর পার্ফিউমস আছে। যেমন একটা পার্ফিউম অয়েল হচ্ছে সাফারি ব্লেণ্ড৷
বাংলা টাকায় হিসাব করলে অফিসিয়াল ১২ মি.লি ফুল প্রেজেন্টেশন সাফারি ব্লেণ্ড এর প্রাইজ আসবে ১৪-১৫ হাজার টাকা৷ অনেকের কাছে এই দাম কিছুই না আবার অনেকের কাছে এটা অনেএএএক দাম, প্রতি মি.লি. ১১৬৬ টাকা করে পড়ে আনুমানিক, আচ্ছা সেন্টারা যদি সেইম স্মেলের একটা ডুপ বা একটা ইম্প্রেশন ভার্শন এনে দেয়? একদম হাইয়েস্ট কোয়ালিটির অয়েল, জাস্ট প্রেজেন্টেশন নিজস্ব এবং কিছু ম্যাটেরিয়ালস সিন্থেটিক আইটেম দিয়ে রিপ্লেসড ফর কস্ট কাটিং কিন্তু স্মেল একদম ওজি সাফারি ব্লেণ্ড এর মতই, স্পেশালি ২০১৬ তে এর একটা স্পেশাল ভার্শন লঞ্চ হয়েছিলো কিংডমের ন্যাশনাল ডে তে একদম হুবুহু সেটার মতই স্মেল ফ্লোরাল, ক্যারামেল, কোকোনাট, পাচৌলি, জেসমিন, এম্বার ভ্যানিলা মিশ্রিত মিষ্টি একটা স্মেল৷ সাথে মশলা, কাঠ আর হালকা মধুর ঝলকানিও আছে।
আরেকটা মজার তথ্য দেই, সাফারি ব্লেণ্ড এর ফর্মুলেশন কিন্তু অনেক ওল্ড। আব্দুস সামাদ আল ক্বুরাইশি একজন এক্সপ্লোরার ছিলেন তিনি ইউরোপ থেকে বার্গামট, ভায়োলেট, ভেনিলা জাতীয় ফুল আনাতেন, সুইজারল্যান্ড থেকে এল্ডারবেরী এবং এলপাইন থাইল্যাণ্ড থেকে লোটাস এবং অন্যান্য নানা জায়গা থেকে অউদ সংগ্রহ করে ঘরে বসেই নানান মিক্সিং করে নতুন নতুন পার্ফিউম উদ্ভাবনের ট্রাই করতেন এবং নিজের চামড়ার নোটবুকে টুকে রাখতেন, ব্লেণ্ড সিরিজের যতগুলো পার্ফিউম আছে সবই নাকি উনার সেই নোটবুক থেকেই পাওয়া বলা বলে তার পরিবারের পক্ষ থেকে জানা যায়, এখন হাক্বিকত তো তারাই জানে৷ তবে পার্সোনালি আমি ASQ এর অনেক অয়েলেরই ফ্যান, আবার অনেকগুলোর সমালোচক। কিন্তু সাফারি ব্লেণ্ড এর আমি বড়সড় ভক্ত, কিন্তু একটা কথা বললে বিশ্বাস করবেন না তা হচ্ছে ওজি সাফারি ব্লেণ্ড এর চেয়ে আমাদের ইম্প্রেশন বেশি টেকে৷






Reviews
There are no reviews yet.